মৌলভীবাজারের জুড়ীতে মরহুম শামসুদ্দীন আহমদ তুতা স্যার মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) জুড়ী উপজেলার পশ্চিমজুড়ী ইউনিয়নের আমতৈল নিরোদ বিহারি উচ্চ বিদ্যালয়ে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এসময় বৃত্তি পরীক্ষা পরিদর্শন করেন মরহুম শামসুদ্দিন আহমদ তুতা স্যার বৃত্তি পরীক্ষার পরিচালক আজিজ আহমদ কিবরিয়া, জালাল আহমদ জনি, তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের রসায়ন বিভাগের সাবেক সহকারি অধ্যাপক অরুণ চন্দ্র দাশ, কলেজের ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক মুজিবুর রহমান, নিরোদ বিহারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বৃত্তি পরীক্ষার কেন্দ্র সচিব মৃণাল কান্তি দাশ, বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক ও সহকারি কেন্দ্র সচিব শিবানন্দ দাশ, এম এ মুমিত আসুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রণয় দাস, পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক দিবাকর দাস, লন্ডন প্রবাসী কামাল হোসাইন, মো. ফখরুল আলম, সাংবাদিক আশরাফ আলী ও মো. আব্দুল্লাহ।
পরীক্ষায় ৬ষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত ১০০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। সকাল সাড়ে ১০টায় পরীক্ষা শুরু হয়ে শেষ হয় দুপুর দেড়টায়।
মরহুম শামসুদ্দিন আহমদ তুতা স্যার বৃত্তি পরীক্ষার পরিচালক আজিজ আহমদ কিবরিয়া বলেন, মরহুম শামসুদ্দীন আহমদ তুতা স্যারের স্মৃতিকে ধরে রাখা এবং শিক্ষার্থীদের মেধা বিকাশে উৎসাহিত করার লক্ষ্যেই এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার আগ্রহ, প্রতিযোগিতামূলক মনোভাব ও ভালো ফলাফলের অনুপ্রেরণা তৈরিতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।
নিরোদ বিহারি স্কুলের প্রধান শিক্ষক মৃণাল কান্তি দাস বলেন, এ ধরনের মেধা বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী ও উৎসাহিত করে। এমন একটি সুন্দর উদ্যোগের জন্য আয়োজকদের ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতেও এ আয়োজন অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করি।
জুড়ীরসময়/ডেস্ক/এএইচ

