জুড়ী-বড়লেখায় কৃষি ও স্বাস্থ্যের উন্নয়নে কাজ করছি: এমপি মিঠু

জুড়ী-বড়লেখায় কৃষি ও স্বাস্থ্যের উন্নয়নে কাজ করছি: এমপি মিঠু

হোসাইন রুমেল::

মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের মানুষের জীবনমান উন্নয়ন এবং এলাকার সার্বিক অগ্রগতিতে কৃষি, স্বাস্থ্য ও যোগাযোগ অবকাঠামো খাতকে অগ্রাধিকার দিয়ে কাজ করছেন বলে জানিয়েছেন সংসদ সদস্য নাসির উদ্দিন আহমদ মিঠু।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শেষে সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

সংসদ সদস্য নাসির উদ্দিন আহমদ মিঠু বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের সার্বিক উন্নয়নে সরকার যেভাবে কাজ করে যাচ্ছে, তারই অংশ হিসেবে মৌলভীবাজার-১ আসনের বড়লেখা ও জুড়ী উপজেলায় কৃষি, স্বাস্থ্যসেবা এবং রাস্তাঘাটের উন্নয়নে আমরা কাজ করছি।”

তিনি আরও বলেন, “এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করাই আমাদের মূল লক্ষ্য। আমরা আশা করছি, বর্তমান সরকারের মেয়াদেই বড়লেখা ও জুড়ী উপজেলায় পর্যাপ্ত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা সম্ভব হবে।”

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে দুই উপজেলায় মোট ৯৭ হাজার ৫৩৪ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন নাসির উদ্দিন আহমদ মিঠু।

জুড়ীরসময়/ডেস্ক/এএইচ