রাঘনা বটুলী স্কুলে বাল্যবিবাহ প্রতিরোধে অনুষ্ঠান


নিজস্ব প্রতিবেদক::

মৌলভীবাজারের জুড়ী উপজেলার রাঘনা বটুলী উচ্চ বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধে মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রুম টু রিড বাংলাদেশ-এর সহযোগিতায় বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থীদের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ছইফ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানটি উপস্থাপনা করেন দশম শ্রেণির শিক্ষার্থী জুলি ও আলফা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম সেলু। বিশেষ অতিথি ছিলেন ফুলতলা ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল উদ্দিন সেলিম। এছাড়া অভিভাবক সদস্য আব্দুল হান্নান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষক এবং রুম টু রিড বাংলাদেশ-এর সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা বাল্যবিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধে সচেতনতামূলক বক্তব্য, কবিতা আবৃত্তি, দলীয় গান, নৃত্য ও অভিনয় পরিবেশন করে। শিক্ষার্থীদের প্রাণবন্ত পরিবেশনায় অনুষ্ঠানটি হয়ে ওঠে আকর্ষণীয় ও প্রাণবন্ত।

অতিথিরা বক্তব্যে, বাল্যবিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধে শিক্ষার্থী, অভিভাবক ও সমাজের সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

জুড়ীরসময়/ডেস্ক/এএইচ