তালামীযে ইসলামিয়া জুড়ী উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন, সভাপতি শাহান সম্পাদক ইমন

তালামীযে ইসলামিয়া জুড়ী উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন, সভাপতি শাহান সম্পাদক ইমন


শহর প্রতিনিধি: 

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া জুড়ী উপজেলা শাখার ২০২৬-২৭ সেশনের কাউন্সিল সম্পন্ন হয়েছে। কাউন্সিলে লুৎফুর রহমান শাহানকে সভাপতি, মেহেদী হাসান ইমনকে সাধারণ সম্পাদক ও শরিফ উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করে ৫৩ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) জুড়ী জালালিয়া হাফিজিয়া দাখিল মাদরাসার হলরুমে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।

কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মৌলভীবাজার জেলা সভাপতি জামাল আহমদ। তিনি নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথবাক্য পাঠ করান। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক এম আফজাল হোসেন সাজু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা সহসভাপতি রুবেল আহমদ, সহসাধারণ সম্পাদক এনামুল হক চৌধুরী তাওহীদ ও মো. আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ গিয়াস উদ্দিন রাফি, প্রচার সম্পাদক এমরান হোসেন, জেলা সহ-অফিস সম্পাদক মো. হাবিবুর রহমান এবং জুড়ী উপজেলা আল-ইসলাহর সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম।

নবগঠিত কমিটির দায়িত্বশীলরা

কমিটিতে সহসভাপতি হিসেবে রয়েছেন রেদওয়ান হোসাইন ও জামিল উদ্দিন। সহসাধারণ সম্পাদক মুমিনুল ইসলাম ও খন্দকার শামিম আহমদ। সহসাংগঠনিক সম্পাদক আলিম উদ্দিন, এবাদুর রহমান, মারুফ আহমদ ও মো. সাহাব উদ্দিন।

প্রচার সম্পাদক হুছাম উদ্দিন, সহপ্রচার সম্পাদক সাব্বির আহমদ, আব্দুল ওয়াদুদ, আব্দুস সামাদ শিপন ও রাসেল আহমদ। অর্থ সম্পাদক তোফাজ্জল হোসেন, অফিস সম্পাদক এমদাদুল ইসলাম এবং সহ-অফিস সম্পাদক আবুল হোসাইন খাঁন, আবু সালেহ সাব্বির ও সারওয়ার আলম।

প্রশিক্ষণ সম্পাদক শাওন আহমদ এবং সহপ্রশিক্ষণ সম্পাদক হাসান উদ্দিন, মারুফুল ইসলাম ও রেদওয়ানুল ইসলাম আরিফ। শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক হারুনুর রশিদ এবং সহশিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আশরাফুল ইসলাম মুন্না, আজিম উদ্দিন, দেলওয়ার হোসেন ও রিয়াজ উদ্দিন।

তথ্য ও প্রযুক্তি সম্পাদক সামু আহমদ এবং সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক তোফাজ্জল হোসেন শুভ, তাসনিম আহমদ মাহি, আলি আমজাদ ও তাহমিদুল ইসলাম।

কমিটির সদস্যরা

কমিটির সদস্য হিসেবে রয়েছেন আইনুল ইসলাম, জাবের মো. অপি, আব্দুল মুকিত, আহসান খাঁন আদিল, মাহফুজুর রহমান মাহিন, সাইফুর রহমান, আব্দুল হাসিম, শাকিল আহমদ, সাহেদুল ইসলাম, আব্দুর রহমান শুভ, এমাদ উদ্দিন, নাহিদ আহমদ, তাজিম উদ্দিন, সাইদুল ইসলাম, সেবুল আহমদ, তোফায়েল আহমদ ও কামরান আহমদ।

জুড়ীরসময়/ডেস্ক/সাইফ