নিউ মার্কেট সিএনজি স্ট্যান্ডের দ্বি-বার্ষিক নির্বাচন, সভাপতি সুমেল সম্পাদক সাথির



নিজস্ব প্রতিবেদক::

মৌলভীবাজার জেলা অটো-টেম্পু, অটো রিক্সা, মিশুক, সি.এন.জি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং- ২৩৫৯-এর অন্তর্ভুক্ত জুড়ী উপজেলা শাখা'র আওতাধীন নিউ মার্কেট সিএনজি স্ট্যান্ড পরিচালানা কমিটির দ্বী বার্ষিক নির্বাচনে সভাপতি নির্বাচিত হলেন সাইদুর রহমান সুমেল আহমেদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সত্তার আহমদ সাথির।


শুক্রবার (১১ সেপ্টেম্বর) উপজেলার পশ্চিম বড় ধামাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০ টা থেকে শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে ভোট কাস্ট হয় ২৫০ টি।


নির্বাচিত কমিটির অন্যান্যরা হলেন, বিনা প্রতিদ্বন্দ্বীতায় সহ সভাপতি নাসির উদ্দীন, সহ সাধারণ সম্পাদক চশমা প্রতীকের লোকমান আহমদ, সাংগঠনিক সম্পাদক বাঘ প্রতীকের জুবের আহমদ, কোষাধ্যক্ষ তালা প্রতীক মামুন আহমেদ, দপ্তর সম্পাদক খেজুর গাছ প্রতীক সিফাত আলী, প্রচার সম্পাদক সোহেল মিয়া, কার্যকরী সদস্য মাইক প্রতীকের জামিল হোসেন, ঘুড়ি প্রতীকের সোহেল আহমেদ, কবুতর প্রতীকের হাফিজ উদ্দিন।


জুড়ীরসময়/ডেস্ক/হোসাইন