মৌলভীবাজারে কালবেলার সাংবাদিক রুমেল আহমেদ উপর হামলা

 

মৌলভীবাজারে কালবেলার সাংবাদিক রুমেল আহমেদ উপর হামলা

বিশেষ প্রতিবেদক::

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের আমতলা বাজারে কালবেলার মোজো রিপোর্টার রুমেল আহমেদের উপর হামলা করেছেন মৌলভীবাজার জেলার ৫-৬ জন সাংবাদিক। শুক্রবার (২৬ জুন) বিকেলে এই ঘটনাটি ঘটে।

জানা যায়, এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারী ও সার্জিস আলমের প্রোগ্রাম কাভার করতে ঢাকা থেকে শরীফপুরে আসেন রুমেল আহমেদ। জেলার বিভিন্ন সাংবাদিকও সেখানে উপস্থিত হোন। কয়েকজন সাংবাদিক রুমেলকে প্রোগ্রাম কাভার করতে সুবিধাজনক জায়গা দিতে বললে রুমেল অস্বীকৃতি জানায়৷ সে অবশ্য আগে থেকে সেখানে ছিলো। এতে ক্ষিপ্ত হয়ে সাংবাদিকরা ঘটনাস্থলে তাকে হেনস্তা করেন।

পরে দ্বিতীয় দফায় তাকে আমতলা বাজারে ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি শাহবান রশীদ চৌধুরী অনি একা ডেকে নিলে কয়েকজন সাংবাদিক কিল, ঘুষি ও মারধর করেন। যারা আক্রমণ করেন তারা হলেন চ্যানেল ওয়ানের জেলা প্রতিনিধি শাহজাহান আহমদ, নিউজ টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি শেখ সিরাজুল ইসলাম, মানবজমিনের স্টাফ রিপোর্টার মু. ইমাদ উদ-দীন, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি শাহবান রশীদ চৌধুরী অনি, জনবাণীর কুলাউড়া উপজেলা প্রতিনিধি জামাল হোসেন তারেক।

রুমেল আহমেদ জানান, আমি আমার নিজ জেলায় এসে সিনিয়র সাংবাদিক নামের কয়েকজন সাংবাদিকের হাতে হামলার স্বীকার হলাম। তাও আবার নিউজ কাভার করতে গিয়ে।

তিনি বলেন, তারা আমাকে ডেকে নিয়ে মারধর করেন। কয়েকজন বলেন সেখানে থাকা এনটিভির স্টাফ রিপোর্টার এস এম উমেদ আলীর কাছে মাফ চাইতে। এরপর শুরু করেন উপর্যপোরি কিল-ঘুষি। তারের মারধরের স্বীকার হয়ে প্রথমে স্থানীয় একটি ঔষধের দোকানে প্রাথমিক চিকিৎসা নেই। পরে সেখান থেকে আমাকে স্থানীয়রা উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে সেখানে চিকিৎসা নিয়ে বর্তমানে রেস্টে আছি।

জুড়ীরসময়/ডেস্ক/সাইফ