মৌলভীবাজারে দেয়াল লিখনে ছাত্রদলের অশুদ্ধ ব্যাকরণ


মৌলভীবাজারে দেয়াল লিখনে ছাত্রদলের অশুদ্ধ ব্যাকরণ
নিজস্ব প্রতিবেদক::

মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে আজ 'গুপ্ত সন্ত্রাসীদের' বিরুদ্ধে এক দেয়াল লিখন কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা কলেজের সীমানা প্রাচীরে স্প্রে পেইন্ট দিয়ে 'গুপ্ত' লেখার কর্মসূচি শুরু করেন।

দেয়ালে স্প্রে দিয়ে লেখার সময় 'গুপ্ত' শব্দের প্রথম বর্ণ 'গ'-এর ওপর একটি লম্বা পূর্ণমাত্রা ব্যবহার করা হয়েছে। কিন্তু বাংলা ব্যাকরণ অনুযায়ী, 'গ' একটি অর্ধমাত্রার বর্ণ। অর্ধমাত্রার বর্ণের ওপর এভাবে পূর্ণমাত্রা ব্যবহার করা ব্যাকরণগতভাবে অশুদ্ধ এবং এটি বর্ণের মূল গঠনকে বিকৃত করে।

তবে এই প্রতিবাদী কর্মসূচিতে একটি ভাষাগত ভুল সচেতন মহলের নজরে এসেছে, যা নিয়ে ক্যাম্পাসে বেশ আলোচনা চলছে।

ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের মতে, দেওয়ালে স্লোগান লিখে জনমত তৈরি করা একটি ভালো উদ্যোগ হলেও সেখানে বর্ণমালার সঠিক প্রয়োগ থাকা জরুরি।

মৌলভীবাজার সরকারি কলেজের এক শিক্ষার্থী বলেন, আমাদের মাতৃভাষার বর্ণমালার গঠন ও মাত্রার ব্যবহার সম্পর্কে ন্যূনতম সচেতনতা থাকা উচিত, বিশেষ করে যখন সেটি প্রকাশ্য স্থানে বড় করে লেখা হয়।

রাজনৈতিক কর্মসূচিতে এই ধরনের অসতর্কতা স্লোগানের গুরুত্ব কমিয়ে দেয় বলে অনেকেই মনে করছেন।

জুড়ীরসময়/ডেস্ক/হোসাইন