জুড়ীতে দুদকের আয়োজনে দুর্নীতি বিরোধী বিতর্ক: চ্যাম্পিয়ন মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়

জুড়ীতে দুদকের আয়োজনে দুর্নীতি বিরোধী বিতর্ক: চ্যাম্পিয়ন মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়


নিজস্ব প্রতিবেদক::

দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর নির্দেশনায় এবং জুড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে দুর্নীতি বিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা–২০২৬-এর চূড়ান্ত পর্ব। 

শনিবার (১৮ এপ্রিল) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ আয়োজন সম্পন্ন হয়।

চূড়ান্ত পর্বে অংশ নেয় ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয় ও মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়। “অভাব নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ”—এই বিষয়ের পক্ষে যুক্তি তুলে ধরে মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয় এবং বিপক্ষে অবস্থান নেয় ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয়।

প্রতিযোগিতা শেষে বিচারকদের রায়ে চ্যাম্পিয়ন হয় মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয় এবং রানার্স আপ হয় ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয়। সেরা বক্তা নির্বাচিত হন মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের রাশেদা খানম বুশরা।

বিতর্কে মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মনিরুজ্জামান। বিচারক ছিলেন উপজেলা সাব-রেজিস্ট্রার মো. মহি উদ্দিন, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার তাহমিনা চৌধুরী এবং জুড়ী তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের প্রভাষক মো. সাখাওয়াত হোসেন।

পরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব তাজুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দুদকের সিলেট বিভাগীয় পরিচালক রেভা হালদার, সমন্বিত জেলা কার্যালয় হবিগঞ্জের উপ-পরিচালক মো. এরশাদ মিয়া, জুড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কুলেশ চন্দ্র চন্দ মন্টু, গোয়ালবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল কাইয়ুম এবং নায়জমুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জুড়ীরসময়/খোরশেদ/সাইফ