জুড়ীর চিহ্নিত অপরাধী তাকাদ এবার পুলিশের জালে

নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজারের জুড়ীর উপজেলার চিহ্নিত অপরাধী মাজহারুল ইসলাম তাকাদ (২৭) কে আটক করা করেছে পুলিশ।

তার বাড়ি পূর্বজুড়ী ইউনিয়নের বড়ধামাই গ্রামে। তাকাদ আব্দুল মালিকের পুত্র।

বিষয়টি নিশ্চিত করেছেন জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী।

সোমবার (৮ ফেব্রুয়ারী) রাতে নয়াবাজার এলাকা থেকে আটক করা হয়। পরে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। এদিকে তাকাদ আটকের খবর পাওয়ায় তার ভাই এমাদ এলাকায় উৎপাত শুরু করলে তাকেও আটক করা হয় এবং পৃথক মামলা দেয়া হয়।
আটককৃত তাকাদ ও তার ভাই। ইনসেটে তাকাদ।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলায় যত গরু চুরি হয় সবকটি তার মদদে হয়। এবং তার সহযোগী গরু চোরাকারবারিদের ধরিয়ে দিলে তাদের প্রাণে মারার হুমকি দেয়।

স্থানীয়রা জানান, বারবার আটক হলেও কিছু দিনের জেল হাজত থেকে ছাড়া পেয়ে আবারও এলাকায় এসে অপকর্ম করে বেড়ায়৷

জুড়ী থানার ওসি সঞ্জয় চত্রবর্তী জানান, মাদক, গরু চুরি, এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে তার উপর। বিজ্ঞ আদালতে তার বিরুদ্ধে ৭টি মামলা বিচারাধীন রয়েছে বলে নিশ্চিত করেন ওসি।

জুড়ীরসময়/ডেস্ক/এস