প্রধানমন্ত্রীর কাঁধে হাত রেখে কথা বলেন সুপার পাওয়ার ট্রাম্প: চুনু

প্রধানমন্ত্রীর কাঁধে হাত রেখে কথা বলেন সুপার পাওয়ার ট্রাম্প: চুনু

নিজস্ব প্রতিবেদক::

মৌলভীবাজারের জুড়ীতে ছাত্রদলের আয়োজিত ছাত্র সমাবেশে বক্তব্য দিতে গিয়ে জুড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু বলেছেন, ‘বিশ্বের সুপার পাওয়ার ডোনাল্ড ট্রাম্প আমাদের প্রধানমন্ত্রীর কাঁধে হাত রেখে কথা বলেন। এটি ছোট কথা নয়, যিনি বিশ্বের সুপার পাওয়ার তিনিও আমাদের প্রধানমন্ত্রীর সাথে একান্তে আলোচনা করেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) জুড়ীতে আয়োজিত ছাত্র সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মতিউর রহমান চুনু বলেন, ‘দেশে একদল অরাজকতা করতে চাচ্ছে। তারা সংসদে বসে বলে, জ্বালানি সংকট ও গ্যাস সংকট সরকারের কৃত্রিম তৈরি নয়। অথচ বাইরে গিয়ে তারা লংমার্চ করে।

তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং অরাজকতা সৃষ্টির যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে হবে।

ছাত্রদলের আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী-বড়লেখা আসনের সংসদ সদস্য নাসির উদ্দীন মিঠু।

জুড়ীরসময়/ডেস্ক/এএইচ