নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার গোটাউরা হাওরখাল জলমহালের নিলাম বাতিল করে নতুন তারিখ ঘোষণা করা হয়েছে।
আগামী ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর ১২টায় ইউনিয়ন ভূমি অফিস, হাকালুকিতে জলমহালটির ১৪৩৩ বাংলা সনের খাস কালেকশনের জন্য উন্মুক্ত নিলাম অনুষ্ঠিত হবে।
এর আগে গত ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য নিলামটি বাতিল করা হয় বলে জানিয়েছেন বড়লেখা উপজেলা সহকারী কমিশনার (ভূমি)।
নতুন নিলামে অংশ নিতে ইচ্ছুক নিবন্ধিত মৎস্যজীবী সমবায় সমিতিগুলোকে ২৪ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বেলা ১১টার মধ্যে ইউনিয়ন ভূমি অফিস, হাকালুকিতে প্রয়োজনীয় রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। এ সময় মৎস্যজীবী নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রেজিস্ট্রেশন ছাড়া কোনো মৎস্যজীবী সমবায় সমিতিকে নিলামে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না।
উল্লেখ্য, গোটাউরা হাওরখাল জলমহালটির আগের নিলাম বাতিলের পর নতুন করে এই উন্মুক্ত নিলামের আয়োজন করা হয়েছে।
জুড়ীরসময়/ডেস্ক/এএইচ

