নিজস্ব প্রতিবেদক::
ঐতিহ্যের জেলা মৌলভীবাজারে ১৩ তম শো-রুম উদ্বোধন করা হয়েছে বাংলাদেশের জনপ্রিয় লাইফস্টাইল ব্র্যান্ড ‘মিরর’ (Mirror)। রোববার দুপুরে মৌলভীবাজার শহরের এম সাইফুর রহমান রোড এলাকায় জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে এই নতুন আউটলেটের যাত্রা শুরু হয়।
২০১১ সালে যাত্রা শুরু করা ‘মিরর’ দীর্ঘ দেড় দশক ধরে বাংলাদেশের লাইফস্টাইল ব্র্যান্ডে অত্যন্ত সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছে। উন্নতমানের রপ্তানিযোগ্য পোশাক সাশ্রয়ী মূল্যে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই এই ব্র্যান্ডের প্রধান লক্ষ্য।
মিরর এর চেয়ারম্যান আশিকুর রহমান আসিফ বলেন, “২০১১ সাল থেকে আমাদের লক্ষ্য ছিল ক্রেতাদের সর্বোচ্চ মানের এক্সপোর্ট পোশাকের নিশ্চয়তা দেওয়া। মৌলভীবাজারের মানুষের ভালোবাসায় আজ আমরা এখানে আমাদের ১৩ তম শো-রুম চালু করেছি। আমরা বিশ্বাস করি, আমাদের মানসম্মত পোশাক এবং সাশ্রয়ী দাম বরাবরের মতোই ক্রেতাদের সন্তুষ্ট করব।
মৌলভীবাজারের এই নতুন শো-রুমে পাওয়া যাবে পুরুষ, নারী ও শিশুদের জন্য আকর্ষণীয় ও বৈচিত্রময় রপ্তানিযোগ্য পোশাকের বিশাল কালেকশন। উদ্বোধন উপলক্ষ্যে ক্রেতাদের জন্য বিশেষ আর্কষণ ঢাকা-ব্যাংকক-ঢাকা বিমান টিকেট ও সকল পন্যে ২০ শতাংশ ছাড়ের ব্যবস্থা।
এ ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিররের ব্যবস্থাপনা পরিচালক মাইনুল ইসলাম সোহেল, অর্থ পরিচালক মো. শাহাদাত হোসাইন, নির্বাহী পরিচালক মো. নাহিদুর রহমান ও নির্বাহী পরিচালক মোশারফ হোসাইন মজুমদার সহ অনেকে।
জুড়ীরসময়/ডেস্ক/এএইচ