জুড়ী উপজেলা এনসিপির আহ্বায়ক কমিটি ঘোষণা

 

জুড়ী উপজেলা এনসিপির আহ্বায়ক কমিটি ঘোষণা
বাম থেকে আহ্বায়ক আব্দুল মালিক সাচ্চু, সদস্য সচিব মোহাম্মদ আফজাল হোসাইন

নিজস্ব প্রতিবেদক::

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মৌলভীবাজার জেলা আহ্বায়ক কমিটির অধীনে জুড়ী উপজেলা আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (২৭ মে) জেলা আহ্বায়ক কমিটির প্যাডে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী ছয় মাসের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল মালিক সাচ্চু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু রহিম। মাঃ আব্দুল কুদ্দুস, তানভীর আহমদ, হোসাইন আহমদ ও আমির হোসেন গোলাপকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। মোহাম্মদ আফজাল হোসাইনকে সদস্য সচিব এবং তোফায়েল আহমদকে সিনিয়র যুগ্ম সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটির যুগ্ম সদস্য সচিব শাহীন আহমেদ তুমিন, উম্মে হাবিবা জান্নাত, আজাদ আহমেদ মহসিন ও মাহমুদুল্লাহ আল মুতি। সাংগঠনিক সম্পাদক শাহীন সিকান্দার ও আবিদ হোসাইন। এবং শাহরিয়ার হোসাইন ইমনকে জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক করা হয়েছে।

এছাড়া সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন মো. আক্তার হোসেন, সালমান হোসেন, আলাউদ্দিন, নওশাদ শরীফ, আহমা বেগম, মোহাম্মদ মনির হোসাইন, নাছির উদ্দিন, আইয়ুব আলী, মাহমুদা জান্নাত, রুবেল মিয়া, শরিফ উদ্দিন, আং কুদ্দুস, মো. ফয়জুর রহমান, একরামুল হক ও জব্বার হোসেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও গতিশীল করতে এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

জুড়ীরসময়/ডেস্ক/এসএইচ