জুড়ীতে শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে খাতা কলম বিতরণ করলো ওয়ালমেট

জুড়ীতে শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে খাতা কলম বিতরণ করলো ওয়ালমেট

নিজস্ব প্রতিবেদক::

মৌলভীবাজারের জুড়ীতে ওয়ালমেট ব্রান্ডের রুপসী ইলেকট্রিক লিমিটেড জুড়ী শাখার উদ্যোগে বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে খাতা কলম বিতরণ করা হয়েছে।

বুধবার জুড়ী জালালীয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা, সিকন্দর মাহমুদা উচ্চ বিদ্যালয় ও চা বাগান অধ্যুষিত কুচাই বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪০০ ছাত্র ছাত্রীদের মাঝে সামগ্রীগুলো বিতরণ করা হয়।

শিক্ষা সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, রুপসী ইলেকট্রিক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সেবা সবুজ পাতা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ সাজিদ হোসাইন। 

মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা নাজিম উদ্দিন ও সিকন্দর মাহমুদা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক জামাল উদ্দিনের সভাপতিত্বে নিজ নিজ প্রতিষ্ঠানে বিতরণকালে উপস্থিত ছিলেন সহকারি শিক্ষক মাওলানা ফয়জুল ইসলাম, হাফিজ কাওছার আহমদ, হাফিজুর রহমান, আব্দুল মুমিত, জয়প্রতাপ চৌবে, মাওলানা আমিরুল ইসলাম, সংস্থার এরিয়া ম্যানেজার বজলুর রহমান, শাখা ব্যবস্থাপক জুয়েল রানা, হিসাব কর্মকর্তা হযরত আলী, ফিল্ড সুপারভাইজার রিপন আহমদ, অপারেশন ম্যানেজার আকরাম হোসাইন।

অতিথিরা বলেন, সমাজে কাজ করতে হলে সম্পদ লাগেনা। মন মানসিকতা যথেষ্ট। বক্তারা ওয়ালমেট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাদের প্রতিষ্ঠানের সফলতা কামনা করেন।

বক্তারা আরও বলেন, দেশকে আলোকিত করতে শিক্ষার বিকল্প নেই। তাই শিক্ষার মান উন্নয়নে বিশেষ করে চা শ্রমিক ও নিম্ন আয়ের মানুষের পাশে থেকে কাজ করছে রুপসী ইলেকট্রিক।

এদিকে জুড়ীতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ কাজে সহযোগিতার জন্য জুড়ী থানায় ৪ টি পুলিশ চেকপোস্ট সম্বলিত সাইনবোর্ড ও জুড়ী থানায় একটি সৌর বিদ্যুৎ সরবরাহ করে প্রতিষ্ঠানটি।

জুড়ীরসময়/ডেস্ক/হোসাইন