নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজার জেলার জুড়ীতে দুর্নীতির অভিযোগে মৎস্য কর্মকর্তান মোঃ মনিরুজ্জামানের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ মে) দুপুরে জুড়ী উপজেলার সচেতন নাগরিক বৃন্দ ও মৎস্যজীবীদের আয়োজনে উপজেলা চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বেলাগাও গ্রামের বিশিষ্ট সমাজসেবক রেজান আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন আফতাব আলী, মোস্তাকিম হোসেন, হাবিবুর রহমান, সুমন আহমেদ, মোঃ হাবিব মিয়া, আবু নাঈম, জাবেদ আহমদ, আজিজ মিয়া প্রমুখ।
অন্যদিকে, মৎস্য সম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি এবং সরকারি উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে বিশেষ অবদান রাখায় মৌলভীবাজারের জুড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান সিলেট বিভাগের শ্রেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা নির্বাচিত হয়েছেন।
জানা যায়, ২০২৪-২০২৫ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম দক্ষতা, সততা ও সফলতার সঙ্গে বাস্তবায়নের স্বীকৃতিস্বরূপ বিভাগীয় মূল্যায়ন কমিটির সার্বিক মূল্যায়নে তিনি উপজেলার মৎস্য কর্মকর্তাদের মধ্যে প্রথম স্থান অর্জন করেন। এ উপলক্ষে গত ৬ মে মৎস্য অধিদপ্তর, সিলেট বিভাগের পরিচালক মোঃ আসাদুল বাকী স্বাক্ষরিত একটি সনদপত্র তাঁকে প্রদান করা হয়েছে।
জুড়ীরসময়/ডেস্ক/সাইফ
