প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে কটুক্তি, সাংবাদিকসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা

 


নিজস্ব প্রতিবেদক::

প্রধানমন্ত্রী তারেক রহমানের নামে ফেসবুকে কুরুচিপূর্ণ ও মানহানিকর বক্তব্য প্রচার করায় সাংবাদিকসহ ২৫ জনের বিরুদ্ধে পেনাল কোড ১৮৬০ এর ৫০০/৫০১/১০৩ ধারায় সুনামগঞ্জের ছাতক আমলী আদালতে মামলা রুজু করা হয়েছে।

সোমবার (৬  এপ্রিল) দুপুরে পেনাল কোড ১৮৬০ এর ৫০০/৫০১/১০৩  আইনে ছাতক থানায় থানায় মামলা দায়ে করেন বিএনপি নেতা শামছ উদ্দীন খান। মামলায় বিবাদী হিসেবে আওয়ামিলীগ,  জামায়াত- শিবির, সাংবাদিক ও রাজনৈতিক এক্টিভিস্টদেরকেও আসামী করা হয়েছে। মামলার আসামীরা হলেন,  মামলার আসামীরা হলেন, ১/ মোঃ জুবেল মিয়া (২৭), ২/ জামায়াত নেতা মোঃ শাহাব উদ্দিন (৪৮)। ৩/ মোঃ আবুল হাসান (৪৬)। সহ সভাপতি, ১৫নং ওয়ার্ড, যুবলীগ, সিলেট মহানগর। ৪/ মোঃ তোফায়েল হোসেন (২৫)। বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগ নেতা। ৫/ মোঃ আব্দুল খালিক (৪৮)। সহ সভাপতি, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ, সিলেট মহানগর। ৬/ হবিগঞ্জ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মোবাশির মিয়া (৩২)। ৭/ মাহের আর রাহমান (২৬)। সাবেক সাধারণ সম্পাদক, ছাত্র শিবির সিলেট এম.সি কলেজ শাখা, সিলেট।

৮/ মোঃ জাকির মিয়া (২৮)। সহ সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ মদন মোহন কলেজ, সিলেট।

৯/ রিমা আক্তার পলি (২৬)। তথ্য ও গবেষণা সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ দক্ষিণ সুরমা সরকারি কলেজ।

১০/ মোস্তফা ফজলে এলাহী (২৬)। সিলেট মহানগর ছাত্র শিবিরের সাবেক নেতা।

১১/ মোঃ মামুনুল হক (৩৮)। সাধারণ সম্পাদক, ছৈলা আফজলাবাদ ইউনিয়ন যুবলীগ।

১২/ মোছাঃ ছাবিয়া বেগম (২৮)। ছাতক উপজেলা মহিলা যুবলীগ নেত্রী।

১৩/ মোঃ জাকির হোসাইন (৩০)। অনলাইন এক্টিভিষ্ট।

১৪/ মোঃ আব্দুল হামিদ শিমুল (৩৩)। সাবেক ছাত্র শিবির নেতা।

১৫/ রাসেল আহমদ (৩৩)। সহ সভাপতি কানাইঘাট উপজেলা ছাত্রলীগ।

১৬/ আমিনুল ইহসান মোঃ শাকির। সাবেক ছাত্র শিবির নেতা।

১৭/ মোজাব্বির আহমদ (২১)। সাধারণ সম্পাদক, লামাকাজি ইউনিয়ন ছাত্রলীগ।

১৮/ জাবের হোসাইন (২৫)। সাবেক ছাত্র শিবির নেতা।

১৯/ মোঃ মঈন উদ্দিন (৩৬)। সাধারণ সম্পাদক, ছাত্র শিবির, সুরমা অঞ্চল, সিলেট।

২০/ আশরাফুল ইসলাম নোবেল (২৫)। সাবেক ছাত্র শিবির নেতা।

২১/ শেখ সুলতান মাহমুদ রাব্বি (২৩)। সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, সিলেট মহানগর ছাত্রলীগ।

২২/ রাজনৈতিক এক্টিভিষ্ট ও সাংবাদিক মোঃ সাজন মিয়া (২৬)।

২৩/ মোঃ আব্দুল কাইয়ুম (২৩)। অনলাইন এক্টিভিষ্ট।

২৪/ আব্দুল কাদির জিলানী (২২)। অনলাইন এক্টিভিষ্ট।

২৫/ মোহাম্মদ মেহেদী হাসান (৩০)। অনলাইন এক্টিভিষ্ট।

মামলার আবেদনে বাদী ছাতক উপজেলা স্বেচ্ছাসেবকদলের সহ সাংগঠনিক সম্পাদক 'সামছ উদ্দীন খান' উল্লেখ করেন, "আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র একজন সমর্থক। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ছাতক উপজেলা শাখার সহ সাংগঠনিক সম্পাদক । আমার নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর মাননীয় প্রধান মন্ত্রী জনাব তারেক রহমান এর আদর্শ আমি দলের কর্মী হিসেবে লালন করি। আসামীগণ বর্তমানে নিষিদ্ধ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সরকার বিরোধী অনলাইন এক্টিভিষ্ট। আসামীগণ মিথ্যা অপপ্রচারকারী, রাজনৈতিক দলের মধ্যে হানাহানি সৃষ্টির ইন্দনকারী, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্মানিত ব্যক্তিদের বিরুদ্ধে কুৎসা রটনাকারী লোক বটে। তাহাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় অনেক অভিযোগ বিদ্যমান আছে। ১নং আসামী মোঃ জুবেল মিয়া সিলেট মহানগর ৫নং নম্বর ওয়ার্ড যুবলীগ এর সাংগঠনিক সম্পাদক, ২নং আসামী মোঃ শাহাব উদ্দিন ফেঞ্চুগঞ্জ উপজেলার জামায়াতের অন্যতম নেতা, ৩নং আসামী মোঃ আবুল হাসান সিলেট মহানগর ১৫ নং ওয়ার্ড যুবলীগের সহ সভাপতি, ৪নং আসামী মোঃ তোফায়েল হোসেন বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগ নেতা, ৫নং আসামী মোঃ আব্দুল খালিক সিলেট মহানগর ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি, ৬নং আসামী মোঃ মোবাশির মিয়া হবিগঞ্জ জেলা যুব লীগের সাধারণ সম্পাদক, ৭নং আসামী মাহের, আর রাহমান বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির গোলাপগঞ্জ থানা শাখার অন্যতম নেতা, ৮নং আসামী জাকির মিয়া বাংলাদেশ ছাত্রলীগ মদন মোহন কলেজ শাখার সহ সাংগঠনিক সম্পাদক, ৯নং আসামী রিমা আক্তার পলি বাংলাদেশ ছাত্রলীগ দক্ষিণ সুরমা সরকারি কলেজ শাখার তথ্য ও গবেষণা সম্পাদক, ১০নং মোস্তফা ফজলে এলাহী ইসলামী ছাত্র শিবিরের বিয়ানী বাজার উপজেলা শাখার সাবেক নেতা, ১১নং আসামী মোঃ মামুনুল হক ছৈলা আফজলাবাদ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক, ১২নং আসামী মোছাঃ ছাবিয়া বেগম ছাতক উপজেলা মহিলা যুবলীগের অন্যতম নেত্রী, ১৩নং আসামী জাকির হোসেন অনলাইন এক্টিভিষ্ট, ১৪নং আসামী মোঃ আব্দুল হামিদ শিমুল ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতা, ১৫নং আসামী রাসেল আহমদ কানাইঘাট উপজেলা ছাত্র লীগের সাবেক সহ সভাপতি, ১৬নং আসামী আমিনুল ইহসান মোঃ শাকির ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতা, ১৭নং আসামী মোজাক্কির আহমদ সাধারণ সম্পাদক লামাকাজী ইউনিয়ন ছাত্র লীগ, ১৮নং আসামী জাবের হোসাইন ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতা, ১৯নং আসামী মোঃ মঈন উদ্দিন ইসলামী ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক, সুরমা অঞ্চল, সিলেট, ২০নং আসামী আশরাফুল ইসলাম নোবেল ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতা, ২১নং শেখ সুলতান মাহমুদ রাব্বি সিলেট মহানগর ছাত্র লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ২২নং আসামী মোঃ সাজন মিয়া সাংবাদিক ও রাজনৈতিক এক্টিভিস্ট।  ২৩নং আসামী মোঃ আব্দুল কাইয়ুম অনলাইন এক্টিভিষ্ট, ২৪নং আসামী আব্দুল কাদির জিলানী অনলাইন এক্টিভিষ্ট, ২৫নং আসামী মোহাম্মদ মেহেদী হাসান অনলাইন এক্টিভিষ্ট। আসামীগণ তাহাদের নিজস্ব ফেইসবুক আইডি হতে ঘটনার তারিখ ও ভিন্ন ভিন্ন সময়ে বিভিন্ন স্থানে অবস্থান করিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী জনাব তারেক রহমান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানীকর উক্তি ও ব্যাঙ্গ চিত্র কার্টুন তৈরি প্রকাশ ও প্রচার করিয়াছে। আসামীগণের এহেন অন্যায় কাজে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী জনাব তারেক রহমান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর হাজার হাজার কোটি টাকার মানহানী হইয়াছে। আমি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ দারুন ভাবে মনোকষ্ট নিয়া অসম্মানীতবোধ করছি। আমি আসামীগণকে তাহাদের নিজস্ব ফেইসবুক আইডি হতে প্রকাশিত প্রচারিত উল্লেখিত আপত্তিজনক মানহানীকর সকল পোষ্ট সমূহ প্রত্যাহার করিয়া নিঃশর্ত ক্ষমা প্রার্থনার অনুরোধ জানাই। কিন্তু আসামীগণ তাহাদের এহেন অন্যায়, বেআইনী, মানহানীকর, অসম্মানজনক স্ট্যাটাস প্রচার ও প্রকাশ হইতে বিরত হয় নাই বা প্রত্যাহার করে নাই। এমতাবস্থায় আমি একজন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দায়িত্বশীল কর্মী হিসাবে আসামীগণের এহেন অন্যায় ও মারাত্মক অপরাধের সুষ্ঠু বিচার ও দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থার জন্য মাননীয় আদালতে অত্র নালিশ পেশ করিলাম। স্বাক্ষী প্রমাণে ঘটনা প্রমাণিত হইবে।" 

সুতরাং , আসামীগণের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ তথা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তাহাদের প্রদত্ত প্রকাশিত ও প্রচারিত ফেইসবুক স্ট্যাটাসের রহস্য উদঘাটন  

তারই প্রেক্ষিতে আদালত পেনাল কোড ১৮৬০ এর ৫০০/৫০১/১০৩ ধারায় মামলা রুজু করে।