মৌলভীবাজারে শতাধিক মুসল্লির ঈদের নামাজ আদায়

মৌলভীবাজারে শতাধিক মুসল্লির ঈদের নামাজ আদায়

নিজস্ব প্রতিবেদক::

মৌলভীবাজারে ঈদুল ফিতরের নামাজ পড়েছেন শতাধিক নারী-পুরুষ। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয়। দীর্ঘ ২০ বছর ধরে এখানে এ ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে।

শুক্রবার সকাল ৭টায় মৌলভীবাজার শহরের সার্কিট হাউস এলাকার এক বাড়ির আঙিনায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

নামাজে বিভিন্ন এলাকা থেকে আগত নারী ও পুরুষ মুসল্লিরা অংশ নেন। নামাজে ইমামতি করেন আব্দুল মাওফিক চৌধুরী।

মুসল্লিরা আগামীতে সবাই একত্রে একই দিনে ঈদের নামাজ আদায় করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। অনেক দূর-দূরান্ত থেকে এমনকি পার্শ্ববর্তী জেলা থেকেও মানুষ এখানে নামাজ পড়তে আসেন।

আব্দুল মাওফিক চৌধুরী দাবি করেন সৌদির সাথে মিল রেখে নয় বরং কোরআন-হাদিসের আলোকে এ দিন ঈদ উদযাপন করেন তিনি

জুড়ীরসময়/ডেস্ক/হোসাইন