ফের মাঠে নামলেন জামায়াত প্রার্থী আব্দুল মান্নান

ফের মাঠে নামলেন জামায়াত প্রার্থী আব্দুল মান্নান

নিজস্ব প্রতিবেদক::

মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) আসনে নির্বাচন থেকে সরে দাড়ানোর পর ফের মাঠে নেমেছেন জামায়াতের প্রার্থী মো: আব্দুল মান্নান। শনিবার বিকালে মৌলভীবাজার শহরে প্রচারণা মিছিলের মাধ্যমে এ কার্যক্রম শুরু করেন। 

দীর্ঘ কয়েক বছর মাঠ চষে বেড়ানো জামায়াতে ইসলামীর প্রার্থী মো: আব্দুল মান্নান জোটগত সিদ্ধান্তে নির্বাচন থেকে সরে দাড়ালে আমেজহীন হয়ে পড়ে এ আসন। নিরুত্তাপ হয়ে পড়ে ভোটের হাওয়া। 

এ আসনে প্রার্থীরা হলেন, বিএনপি’র এম নাসের রহমান, জামায়াতে ইসলামীর মো: আব্দুল মান্নান, খেলাফত মজলিসের (১১ দলীয় জোটের) মাওলানা আহমদ বিলাল ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টি’র জহর লাল দত্ত। মনোনয়ন প্রত্যাহার না করে জোটগত সিদ্ধান্তে চুড়ান্ত প্রার্থীতার পর নির্বাচন থেকে সড়ে দাঁড়িয়ে ছিলেন জামায়াত মনোনীত প্রার্থী মো: আব্দুল মান্নান।

জেলা জামায়াতের সেক্রেটারি ইয়ামির আলী’র পরিচালনায় মিছিল পূর্ববর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মো. আব্দুল মান্নান বলেন, দলীয় সিদ্ধান্তের আলোকে ন্যায় ও ইনসাফ কায়েমের জন্য আমাকে দাড়িপাল্লা মার্কায় নির্বাচনের সুযোগ দেওয়া হয়েছে। ১২ তারিখ দাড়িপাল্লাকে বিজয়ী করে আমাকে আপনাদের সেবা করার সুযোগ করে দিন। 

আগামী ৭ জানুয়ারী জামায়াত আমীর ডা. শফিকুর রহমান কুলাউড়া উপজেলায় আগমন উপলক্ষে স্বাগত জানানো হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি মাওলানা হারুনুর রশিদ তালুকদার, আজিজ আহমদ কিবরিয়া, পৌর জামায়াতের আমীর হাফেজ তাজুল ইসলাম, রাজনগর উপজেলা জামায়াতের আমীর আবু রাইয়ান শাহীন ও ছাত্রশিবির সভাপতি তারেক আজিজ।

জুড়ীরসময়/ডেস্ক/হোসাইন