নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজারের জুড়ীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জুড়ী উপজেলা শাখার আয়োজনে "রান ফর ইউনিটি জুড়ী শিবির" "Run For Unity By Juri Shibir" দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ১৬ ই ডিসেম্বর ) উপজেলা চত্বর থেকে দৌড় শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রত্না মাঠে গিয়ে শেষ হয় ৭ কিলোমিটারের এই প্রতিযোগিতা। এতে অংশ নেয় শতাধিক প্রতিযোগী।
প্রতিযোগিতা শেষে রত্না মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ছাত্রশিবির জুড়ী উপজেলা সভাপতি এমরান হোসাইন মনিয়ারের সভাপতিত্বে ও সেক্রেটারি এম. আব্দুল্লাহ'র সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন ছাত্রশিবির মৌলভীবাজার জেলা দাওয়াহ সম্পাদক আব্দুল মুহিত মুর্শেদ। বিশেষ অতিথি ছিলেন জেলা কলেজ সম্পাদক তারেক রহমান।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মুহিত মুর্শেদ বলেন, "বক্তব্যের শুরুতে বিজয় দিবসের শুভেচ্ছা জানান এবং তরুণ প্রজন্মের উদ্দেশ্য বলেন, তরুণরা আগামীতে নেতৃত্ব দিতে এই বাংলাদেশকে সেজন্য স্বাধীনতা মূল লক্ষকে প্রেরণা হিসাবে ধারণ করে কাজ কর যেতে হবে তাহলে দেশ পাবে সঠিক নেতৃত্ব এবং দূর হবে সকল সংকট ও সমস্যা।
দৌড়ে প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থী আব্দুস শুকুর বলেন, এতো সুন্দর একটি ইভেন্ট আয়োজন করার জন্য ছাত্রশিবিরকে ধন্যবাদ জানাই। মানসিক ও শারীরিক সুস্থতা ধরে রাখতে এ ধরনের আয়োজন আমাদের অনেক উৎসাহিত করে। এমন উদ্যোগ নিয়মিত হওয়া প্রয়োজন।"
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির দায়িত্বশীল রুমেল আহমদ, নাজমুল ইসলাম, জাবির হোসেন, আমিনুল ইসলাম প্রমুখ। প্রতিযোগিতা শেষে প্রথম ২০ জন বিজয়ীর হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
জুড়ীরসময়/ডেস্ক/হোসাইন
