৪ পেরিয়ে ৫ এ জুড়ীরসময়

৪ পেরিয়ে ৫ এ জুড়ীরসময়


নিজস্ব প্রতিবেদক::

জুড়ী উপজেলার অন্যতম অনলাইন নিউজ পোর্টাল জুড়ীরসময় ৪ পেরিয়ে ৫ বছরে পদার্পন করেছে।

ইতিবাচক পরিবর্তনে সময়ের সাথে এই স্লোগানে ২০১৯ সালের ১ ডিসেম্বর যাত্রা শুরু করে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার অন্যতম এই নিউজ পোর্টাল।

জুড়ীরসময় প্রতিষ্ঠার পর থেকে জুড়ীর সমস্যা-সম্ভাবনা, পজিটিভ জুড়ী ও জুড়ীর পর্যটনকে তুলে ধরছে। যার কল্যাণে স্থানীয় বিভিন্ন বিষয় সারাদেশের মানুষের কাছে দ্রুত সময়ের মধ্যে পৌঁছে যাচ্ছে।

জুড়ীরসময়ের অগ্রযাত্রায় আমাদের সম্পাদকমণ্ডলী, রিপোর্টার, কলাকুশলী, লেখক, পাঠক, শুভাকাঙ্ক্ষী, বিজ্ঞাপনদাতা সহ সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আগামী দিনগুলোতেও আমাদের পাশে থেকে লক্ষ্য পানে এগিয়ে যেতে সহযোগিতা করবেন সেই প্রত্যাশা রইল।

জুড়ীরসময়/ডেস্ক/জেএস