বন্দী জীবন

কবিতঃ বন্দী জীবন


বন্দী জীবন

আবিদ হোসাইন


নিদ্রা রূপি এই ধারা আজ
লাগছে না যে বেশ,
ঘরের কোণে বসে বসে 
প্রাণ টাই যেন শেষ। 


করোনায় নয় পেটের ক্ষুধায়
মরবো কি আজ আমি?,
এসব ছিলো অনাহারী আর 
দিন মজুরির বাণী।


কেমনে থাকবে ঘরে ওরা
পেটের ক্ষুধায় মরে,
সকাল সন্ধ্যা রাত পোহালে
সন্তান কান্না করে।


জ্ঞান শূন্যতার হার বাড়াতে
আজ বন্ধ বিদ্যালয়,
ছাত্র সমাজ উঠছে মেতে
গান- গেম এর আলোয়।


জনগণের নায্য ত্রান আজ 
কার পকেটে যায়?
দেশের তরে আজ এই উত্তর
জাতি জানতে চায়।


চলবে কতো এই পরিধি 
কেউই না জানি,
স্বাধীন ভাবে ছাড়া পাবে কি
বন্দী জীবন খানি। 

লেখক: শিক্ষার্থী, নয়াবাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসা

জুড়ীরসময়/ডেস্ক/এস