মৌলভীবাজার প্রতিনিধিঃ
উন্নত চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে মৌলভীবাজার পৌর শহরের ঢাকা বাস স্ট্যান্ড এলাকায় যাত্রা শুরু করেছে জান্নাত প্রাইভেট হাসপাতাল।
বৃহস্পতিবার দুপুরে দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিক যাত্রা শুরু করে।
এসময় উপস্থিত ছিলেন- জামেয়া ইসলামিয়া দাখিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল হক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক মৌলভীবাজার শাখার সহকারি ম্যানেজার আবু সাঈদ, সিনিয়র অফিসার মুহিবুল ইসলাম, হাসপাতালের চেয়ারম্যান মনসুর আলী, ভাইস চেয়ারম্যান নোমান আহমদ, আব্দুস সামাদ ও আনছার আহমদ প্রমুখ।
এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, ডাক্তার, আইনজীবি, ব্যাংকার ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

