"পঙ্গপাল আর বঙ্গপাল"
আবদাল মাহবুব কোরেশী
দুর য্যা শালার পঙ্গপাল
তুমরা কোন চেটোরবাল
আমার দেশে আছে শোনো
শক্তিশালী বঙ্গপাল-
দুর হয়ে য্যা পঙ্গপাল!
তোমারা শুধু ঘাস ফড়িং
হালকা দু'খান ডানা
হাওয়ায় উড়ো এদিক -ওদিক
অন্ধকারে কানা!
আমার দেশের বঙ্গপালে
হাওর -বাওর, নদী-খালে
চলতে পারে সমান তালে
খাইতে পারে বিষ।
পুল-সাকু আর রাস্তা-ঘাট
পাহাড় - টিলা, খেলার মাট
এক নিমিষে হজম করে
উল্লাসে গায় গীত।
ইট, ক্রংকিট, পাথর খায়
হল্লা করে কল্লা খায়
রড, সিমেন্ট আর বালু।
এক পলকে সাবাড় করে
কয়লা মরিচ আলু।
পেঁয়াজ, তেল হরদম
আটা, ময়দা, চাল, গম
খাইতে পারে কিস্
বঙ্গপালের ফ্যাক্টরিতে
আছে ডজন মিস্!
বলবো কি আর শোন্
বঙ্গপালের গুন্
যুগের তালে, তাল রেখে খায়
পান্তা ভাতে নুন্।
তাই বলি ভাই; পঙ্গপাল -
থাকতে দেহে চামড়াখাল
আসবি এই দেশে,
বঙ্গপালে ধরলে পরে -
সকাল -বিকাল নাস্তা করে
করবে তরে শেষ ;
কারণ এইটা রঙ্গলিলার
বঙ্গপালের দেশ!!
জুড়ীর সময়/ডেস্ক

