জুড়ীতে জাতীয় ছাত্র শক্তির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জুড়ীতে জাতীয় ছাত্র শক্তির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক::

জুড়ীতে জাতীয় ছাত্র শক্তির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। ২২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে মৌলভীবাজারের জুড়িতে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।

অনুষ্ঠানে সংগঠনের পথচলা, লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, জাতীয় ছাত্র শক্তি শিক্ষা, ঐক্য ও ন্যায়ের আদর্শকে ধারণ করে তরুণ সমাজের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার জাতীয় নাগরিক পার্টির দায়িত্বশীল আফজাল হোসাইনসহ জেলার জাতীয় ছাত্র শক্তির নেতৃবৃন্দ এবং জুড়ি উপজেলা শাখার নেতাকর্মী ও সদস্যবৃন্দ। উপস্থিত সকলের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি আরও অর্থবহ ও সফল হয়ে ওঠে।

অনুষ্ঠানের শেষে আয়োজকরা উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং একসাথে পথচলা, একসাথে স্বপ্ন দেখা ও ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

জুড়ীরসময়/ডেস্ক/হোসাইন