মামলা ফাইল হলে অপরাধীদের গ্রেপ্তারের ব্যবস্থা করা হবে: ইউএনও

মামলা ফাইল হলে অপরাধীদের গ্রেপ্তারের ব্যবস্থা করা হবে: ইউএনও


নিজস্ব প্রতিবেদক::

মৌলভীবাজারের জুড়ী উপজেলার শিলুয়া এলাকার বিএনপি প্রার্থী নাসির উদ্দীন মিঠুর নেতৃত্বে জামায়াতের নেতা কর্মীদের উপর হামলার ঘটনা ঘটেছে। এই হামলার প্রতিবাদে ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে জুড়ী থানার সামনে জুড়ী-বড়লেখা আঞ্চলিক সড়কটি অবরোধ করে বিক্ষোভ করছেন জামায়াতের নেতাকর্মীরা। এসময় থানার সামনে উপস্থিত হয়ে ইউএনও মো. মারুফ দস্তেগীর অপরাধীদের গ্রেপ্তারের আশ্বাস দেন।

মঙ্গলবার রাতে এই অবরোধ করেন জামায়াতের নেতাকর্মীরা সহ সাধারণ জনতা। পরে বিক্ষোভরত উদ্দেশ্য কথা বলেন জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মারুফ দস্তেগীর।

মারুফ দস্তেগীর বলেন, যেই দুঃখজনক ঘটনাটি ঘটেছে এই ঘটনার জন্য ইতিমধ্যেই একটি মামলা ফাইল করার কার্যক্রম চলমান রয়েছে। মামলা ফাইল হবার পরে পুলিশ অপরাধীদের গ্রেপ্তারে প্রয়োজনীয় ব্যবস্থা নিবে। 

তিনি বলেন, আগামীকাল রাতের পরদিন ভোটগ্রহণ হবে। অনেক দিনের আপনাদের ও আমাদের যে সংগ্রাম শেষে কাঙ্খিত ইলেকশন পরশুদিন। এই ইলেকশনের সর্বশেষ কার্যক্রম, ব্যালট পেপার সহ অন্যান্য সরঞ্জাম কেন্দ্রে পৌঁছানোর কাজ আগামীকাল সকাল থেকে শুরু হবে। ইলেকশন নির্বিগ্নে করার জন্য আমাদের হাতে অনেক কাজ রয়েছে। এই কাজগুলো করার জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। 

ইউএন দস্তেগীর বলেন, আমরা একই সাথে পুলিশ যে অপরাধী রয়েছে তাদের গ্রেপ্তারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। আমরা পরশুদিন ইলেকশন নির্বিগ্নে আয়োজনের জন্য বাকি কাজগুলো সেটা আপনাদের সহযোগিতা নিয়ে করব।

জুড়ীরসময়/ডেস্ক/সাইফ