জুড়ীতে বিএনপি প্রার্থীর নেতৃত্বে হামলা, প্রতিবাদে থানার সামনে সড়ক অবরোধ

জুড়ীতে বিএনপি প্রার্থীর নেতৃত্বে হামলা, প্রতিবাদে থানার সামনে সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক::

মৌলভীবাজারের জুড়ী উপজেলার শিলুয়া এলাকার বিএনপি প্রার্থী নাসির উদ্দীন মিঠুর নেতৃত্বে জামায়াতের নেতা কর্মীদের উপর হামলার ঘটনা ঘটেছে। এই হামলার প্রতিবাদে ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে জুড়ী থানার সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন জামায়াতের নেতাকর্মীরা।

মঙ্গলবার রাত ১টার পর থেকে জুড়ী থানার সামনে সড়ক অবরোধ করেন জামায়াত, শিবির ও এনসিপিসহ ১১ দলীয় জোটের নেতাকর্মীরা। এই রিপোর্ট লেখা পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন নেতাকর্মীরা।

এসময় তারা বিএনপি মনোনীত প্রার্থী নাসির মিঠুর বিরুদ্ধে হামলার ঘটনায় দোষী করে তাকে গ্রেপ্তারের দাবি জানান। এবং হামলায় জড়িত বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তারের আল্টিমেটাম দেন। তারা জানান, সন্ত্রাসীদের গ্রেপ্তার না করা পর্যন্ত অবরোধ রাখবেন। তখন তাদেরকে বিভিন্ন ধরণের স্লোগান দিতে দেখা যায়।

জুড়ীরসময়/ডেস্ক/হোসাইন