আওয়ামীলীগ ভোট দিবে ধানের শীষে: বিএনপি প্রার্থী নাসির উদ্দিন মিঠু

আওয়ামীলীগ ভোট দিবে ধানের শীষে: বিএনপি প্রার্থী নাসির উদ্দিন মিঠু

নিজস্ব প্রতিবেদক::

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ ( জুড়ী-বড়লেখা ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দীন মিঠু বলেছেন, অন্য রাজনৈতিক দলের সহকর্মীরা যারা মনে করেছিল নির্বাচনে অংশগ্রহণ করবে না এবং ভোট দিতে যাবেনা। কারণ তাদের দল নেই, তাদের মার্কা নেই, তাদের ভোট দেয়ার প্রয়োজন নেই। কিন্তু তারা বিচক্ষণতার সাথে রাজনীতি করে। তারা আজকে মনে করেছে যদি ঘরে থাকি তাহলে রাজাকাররা দেশ পরিচালনা করবে। তাই তারাও ভেবেছে আজ ধানের শীষে ভোট দিবে।

শনিবার ( ০৯ ফেব্রুয়ারী ) উপজেলা শিশুপার্ক মাঠে আয়োজিত বিএনপির নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি বলেন, আমাদের অনেক রাজনৈতিক সহকর্মী আছেন যারা নির্বাচনে অংশগ্রহণ করে নাই কিন্তু তারা দেশের অনেক বড় রাজনৈতিক দল। তারা ৩০ লক্ষ শহীদের বিনিময়ে এই দেশের স্বাধীনতা অর্জন করেছিল, তারা কিন্তু আজকের এই নির্বাচনে নেই। একটা বিষয়ে আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি, আমাদের দলের প্রতিষ্ঠাতাও একজন বীর মুক্তিযুদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি শুধু মুক্তিযুদ্ধ করেন নাই তিনি মুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডারের দায়িত্ব পালন করেছিলেন। 

তিনি আরও বলেন, বাংলাদেশ আওয়ামীলীগের অনেক ভাইয়েরা আছেন তারাও স্বাধীনতার পক্ষে দেশের পক্ষে যুদ্ধ করেছেন। কিন্তু জামায়াতে ইসলামী তা করেনি তারা বাংলাদেশকে চায় নাই। বাংলাদেশকে অস্বীকার করেছে, আজও পর্যন্ত বাংলাদেশের নাম পরিবর্তন করতে চায় আগামী নির্বাচনে বিজয়ী হওয়ার চিন্তা করে। তাই আমরা চাই অন্য রাজনৈতিক সহকর্মীদের সাথে ঐক্য হতে।

জুড়ীরসময়/ডেস্ক/হোসাইন