নিজস্ব প্রতিবেদক::
এ বছর অষ্টমবারের মতো আয়োজিত এ মেধা বৃত্তি পরীক্ষায় মোট ২৯ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে। এর মধ্যে ৩ জন ট্যালেন্টপুল, ৬ জন প্রথম গ্রেড এবং ২০ জন ইউনিয়নভিত্তিক সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রকৌশলী মুহাম্মদ আজহারুল ইসলাম, অধ্যক্ষ, জুড়ী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব জুড়ী ইউনিয়নের চেয়ারম্যান রুহেল উদ্দিন এবং নওয়াবাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মনিরুজ্জামান। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, প্রভাষক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওয়াবাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা লিয়াকত আলী খাঁন।
এ সময় আরও উপস্থিত ছিলেন বৃত্তি প্রকল্পের সভাপতি মোছাৎ ইছমত আরা বেগম, বৃত্তি পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও সহকারী শিক্ষক মোহাম্মদ ছইফ উদ্দিন, পরীক্ষা নিয়ন্ত্রক অজয় কুমার দে, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান অনিকসহ পরিচালনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মরহুম আব্দুল আজিম মাস্টারের বড় ছেলে ও উপদেষ্টা মণ্ডলীর সভাপতি আব্দুল মুহিত (ফয়সল)। বৃত্তি প্রকল্পের প্রতিষ্ঠাতা হিসেবে রয়েছেন মরহুম আব্দুল আজিম মাস্টারের ছোট ছেলে, আমেরিকা প্রবাসী মোহাম্মদ আব্দুল বাছিত (মামুন)।
বক্তারা মরহুম আব্দুল আজিম মাস্টারের শিক্ষা বিস্তার ও মানবকল্যাণে অনন্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের শিক্ষাবান্ধব উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
জুড়ীরসময়/ডেস্ক/হোসাইন
