সাংবাদিকতা হলো আয়নাস্বরপ: মনিরুল ইসলাম

সাংবাদিকতা হলো আয়নাস্বরপ: মনিরুল ইসলাম


নিজস্ব প্রতিবেদক::

মৌলভীবাজারের জুড়ী উপজেলার পাঠকপ্রিয় অন্যতম অনলাইন নিউজ পোর্টাল জুড়ীরসময়ের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে অংশ নিয়ে বিশেষ অতিথির বক্তব্যে

ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ম্যানেজার মনিরুল ইসলাম বলেন, " এরকম মহতি এক প্রোগ্রামে দাওয়াত পেয়ে আমি গর্ববোধ করছি। সাংবাদিকতা হলো আয়নাস্বরপ। আয়নায় যেভাবে আমাদের ত্রুটি পরিলক্ষিত হয় তেমনি সাংবাদিকতা সমাজের ত্রুটি সবার সামনে তুলে ধরে। সত্যের পথে জুড়ীর সময়ের সাথে আমি সবসময় থাকার চেষ্টা করবো। 


বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকালে জুড়ী উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়ন পরিষদের হলরুমে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য আয়োজনে কেক কাটা ও আলোচনা সভায় জুড়ীর সময়ের সম্পাদক আশরাফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্যে  মনিরুল ইসলাম উপরোক্ত কথা বলেন।


জুড়ীরসময়/ডেস্ক/হোসাইন